হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন 'অফ ডিউটি' পুলিশ অফিসার

২১ জুলাই ২০২০, ০৮:৪৮ AM
হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন পুলিশ কর্মী

হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন পুলিশ কর্মী © সংগৃহীত

একটু দেরি হলেই শিশুটিকে চলে যেতে হতো হাঙরের পেটে। অফ ডিউটি পুলিশের একজন কর্মকর্তার তৎপরতায় বেঁচে যায় শিশুটি। সাম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। যা পোস্ট হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকো বিচ পুলিশ অ্যান্ড ফায়ার’-এর ফেসবুক পেজে। ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পানিতে একের পর এক ছোট ছোট ঢেউ এগিয়ে আসছে।

ভিডিওতে পানির মধ্যে পানিতে ক্যামেরা যেন বিশেষ কিছু অনুসরণ করার চেষ্টা করছে। একটু পরেই অবশ্য পরিষ্কার হয়ে যায়, সেটি একটি হাঙর। যার পিঠের ও লেজের খানিকটা পানির উপরে দেখা যাচ্ছে।

হাঙরটি অগভীর পানিতে ঘুরে বেড়াচ্ছিল। আর তার কাছেই সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল এক শিশু সন্তান। যিনি ক্যামেরায় হাঙরটির গতিবিধি রেকর্ড করছিলেন তিনি ছাড়াও অন্তত আরেকজন ছিলেন সেখানে।

তিনি একজন পুলিশ কর্মকর্তা আড্রিয়ান কোসিকি। হাঙরটির উপস্থিতি বুঝতে পেরেই ওই বাচ্চাকে টেনে সরিয়ে আনেন তিনি। হাঙরটি তার দিকেই এগোচ্ছিল।

সময় মতো পুলিশের ওই কর্মকর্তা শিশুটিকে পানি থেকে সরিয়ে না নিয়ে এলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত। পরে অফ ডিউটি ওই পুলিশ কর্মকর্তার সবাই প্রশংসা করেছেন। তিনি না থাকলে ওই শিশুটির কী হত তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নেটিজেনরা।

ট্যাগ: পুলিশ
মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬