৫ লাখ টাকার চেক প্রতারণায় অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি নোটিশ

২০ জুলাই ২০২০, ১০:২৭ PM

© ফাইল ফটো

৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ব্যবসায়ী। রোববার ঢাকার জজকোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন ব্যবসায়ী বাদশাহ বুলবুল।

নোটিশে বলা হয়েছে, ব্যবসায়ী বাদশাহ বুলবুলের সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে। বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অপু বিশ্বাস বলেন, আমি নিজে কিছু করবো বলে বগুড়ায় আমাদের পরিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। সরল মনে তার কাছে আমার চেকবই রেখেছিলাম। কারণ কখনো টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে যেন তুলে নিতে পারেন।

কিন্তু কিছুদিনের মধ্যেই দেখলাম তার আচার-আচরণ ভালো নয়। এমনকি তিনি ইশারা ইঙ্গিতে অশালীন আচরণও শুরু করেন আমার সঙ্গে। তাই তার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিই। তখন থেকেই আমি ব্যবসা থেকে দূরে সরে থাকি। আমি ঠিকমতো সময় দিতে পারতাম না দেখে বুলবুল সাহেব আমাকে অনুরোধ করেন আমি যেন ২/৩টি চেকবইয়ে স্বাক্ষর করে রাখি ভবিষ্যতে ব্যবসায়িক যে কোনো কাজের জন্য।

তখনো বুঝিনি চেকের দুটি পাতা তিনি রেখে দিয়েছেন। এদিকে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে ফেলি এবং চেকের দুটি পাতা না পাওয়ার কারণে থানায় জিডি করে রাখি। চেক প্রতারণার অভিযোগ পুরোপুরি একটা ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো, যোগ করেন ‘কোটি টাকার কাবিন’-খ্যাত অভিনেত্রী।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬