ভেঙে গেল দিল্লির ২০০ বছরের পুরনো মসজিদের গম্বুজ

২০ জুলাই ২০২০, ০৯:৩৫ PM

© সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লীতে ২০০ বছরের পুরনো মুবারক বেগম মসজিদের গম্বুজ ভেঙে গেছে। লাল বেলে পাথরের নির্মিত মসজিদটি ১৮২৩ সালে নির্মাণ করা হয়েছিল। পুরনো দিল্লির এতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এ মসজিদটি অন্যতম।

শহরে ভারি বৃষ্টির ফলে রবিবার ভোর পৌনে সাতটার দিকে তা ভেঙে পড়ে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। এদিনের বন্যায় দিল্লিতে দুই জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বাড়ি ও গাছ ভেঙে গেছে। অত্যাধিক বৃষ্টির কারণে দিল্লির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।

বর্ষার পানি চারিদিকে ভরে যাওয়ার পর দিল্লী নগর নিগমের কাজ নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। নগর নিগম আগেই জানিয়েছিল, পানি নিকাশের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু একদিনের বৃষ্টি দিল্লীর নগর নিগমের দাবিকে মিথ্যে বলে প্রমাণ করে দেয়।

মসজিদের ৪৫ বছরের ইমাম মোহাম্মদ জাহিদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে প্রচণ্ড শব্দে গম্বুজ ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় আমি মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলাম। মসজিদটিতে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নামাজ ও শিক্ষাদান উন্মুক্ত প্রাঙ্গণে চলছে।

ট্যাগ: ভারত
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬