করোনাজয়ী দিদিকে নেচে স্বাগত জানাল বোন, ভিডিও ভাইরাল

২০ জুলাই ২০২০, ০৮:৪৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরায় বড় বোনকে অভিনব কায়দায় স্বাগত জানালেন ছোট বোন। বোনের বাড়ি ফিরে আসার আনন্দে গান বাজিয়ে, নেচে জানালেন অভ্যর্থনা। নাচের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল রয়েছে।

নাচের সেই ভিডিও গতকাল রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন দেশটির আইপিএস অফিসার দীপাংশু কাবরা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘করোনাভাইরাসকে হারিয়ে ফেরার পর দিদিকে অভ্যর্থনা জানাচ্ছেন বোন।’

ভিডিওতে দেখা যাচ্ছে, করোনাকে জয় করে বাড়ি ফেরা বোনকে অভ্যর্থনা জানাতে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বোন। তার বোন পায়ে হেঁটে বাড়ির কাছে আসতেই ‘চিলার পার্টি’ ছবির ‘টাই টাই ফিস’ গানটি নিজের মোবাইলে চালালেন তিনি। তার পর শুরু করেন নাচ। বাড়ির সামনে এসে বোনকে নাচতে দেখে তাল মেলালেন হাসপাতাল থেকে ফেরা বোনও। মনের আনন্দে বোনের সেই নাচই মন জয় করেছে নেটিজেনদের।

সূত্র: আনন্দবাজার

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬