ইসলামি শরিআহর আলোকে করোনা সংকট সমাধান দিতে হবে

২০ জুলাই ২০২০, ০৬:০৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের মহামারীর সময়ে উদ্ভব নিত্য-নতুন সমস্যা ইসলামি শরিআহর আলোক সমাধান দিতে হবে বলে জানিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লিগ ও দুবাইয়ের ফতোয়া কাউন্সিলের যৌথ সভা। সম্প্রতি কোভিড-১৯ পরবর্তী ধর্মীয় আইন বিষয়ে ইসলামী শিক্ষাবিদ, আইনজ্ঞ ও বুদ্ধিজীবীদের নিয়ে একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সভায় এমনটি জানানো হয়েছে।

‘জরুরি ফিকহি আইন : করোনা পরবর্তী সময়ে এর বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মুসলিমবিশ্বের ইসলামী শিক্ষাবিদদরা অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, সমাজ ও যুব উন্নয়নবিষয়ক মন্ত্রী শায়খ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ মুহাম্মাদ বিন আবদুল করিম আল ইসা, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের সভাপতি আবদুল্লাহ বিন বাইয়াহ প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামি শরিআহ সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। কোভিড-১৯ এর কঠিন পরিস্থিতি থেকে মানবসমাজকে সুরক্ষা নিশ্চিত করে। মানুষের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসক ও বিজ্ঞানীদের অবদান অপরিসীম। ইসলামি আইন ও জ্ঞান-বিজ্ঞানের দিকনির্দেশনার সমন্বয়ে আমাদের পথ চলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীর সময়ে নিত্য-নতুন সমস্যা দেখা দিয়েছে। ইসলামি শরিআহর আলোক এগুলোর সমাধান দিতে হবে। হজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে সবার অংশগ্রহণের মাধ্যমে সীমিত পরিসরে আদায়ের ব্যবস্থা এবারের যুগান্তকারী একটি সিদ্ধান্ত। এক্ষেত্রে মহামারিকালীন ইসলামী শরিআহ বিশেষজ্ঞদের বিশেষ অবদান আছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence