ইমাম মাতুরিদিকে নিয়ে গবেষণা করবে মুনস্টার বিশ্ববিদ্যালয়

২০ জুলাই ২০২০, ০১:৪৯ PM

© ফাইল ফটো

প্রখ্যাত মুসলিম ধর্মতাত্ত্বিক ইমাম মাতুরিদিকে নিয়ে গবেষণা করবে জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়। উজবেকিস্তান ন্যাশনাল নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছে।

নিউজ এজেন্সিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘দ্য সেন্টার ফর ইসলামিক থিওলজি’ এবং উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি আমাদের মহান পূর্বসূরিদের মূল্যবান ঐতিহ্য নিয়ে উচ্চতর গবেষণার ব্যাপারে মতবিনিময় করেছে—যারা ইসলামী সভ্যতায় ও নতুন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশেষ করে ইমাম মাতুরিদির বিজ্ঞানবিষয়ক গবেষণা, ইসলামী বিশ্বাসের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ—যা বিরোধী মতামত খণ্ডনে সহায়তা করেছে।

সংবাদে আরও বলা হয়েছে, উভয় পক্ষ যৌথভাবে গবেষণা প্রকল্পটি পরিচালনা করবে। জার্মানিতে নিযুক্ত উজবেকিস্তানের কনস্যুলেট জেনারেল আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে উভয় পক্ষ এ গবেষণার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি জার্মান ভাষা কোর্স শুরু করবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬