হাসপাতালে ভর্তি হলেন সৌদি বাদশাহ

২০ জুলাই ২০২০, ১০:৫২ AM

© সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৪ বছর বয়সী বাদশাহকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকে দেশটির রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এ তথ্য জানিয়েছে। গলব্লাডার প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশাহ হিসেবে শাসন করছেন। এর আগে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ৫০ বছরেরও বেশি সময় রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন।

বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। খবর: রয়টার্স।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬