সাহেদকে নিয়ে জাপানের পত্রিকায় বিশেষ প্রতিবেদন

২০ জুলাই ২০২০, ০৮:৩৮ AM

© সংগৃহীত

বাংলাদেশের রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে জাপানের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘মাইনিচি’একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৮ জুলাই) তারা শাহেদকে নিয়ে আলোচিত এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিককে পয়সার বিনিময়ে মিথ্যা সার্টিফিকেট প্রদান করায় হাসপাতাল মালিককে গ্রেফতার। শুধু শাহেদ একাই নয়, বেশ কিছু হাসপাতাল এই অসাদু উপায় অবলম্বন করছে।

বার্তা সংস্থার এপি'র বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করে যে, বাংলাদেশের ক্ষমতাসীন দলের সদস্য সাহেদ নিয়মিত দেশটির বিভিন্ন টেলিভিশনে অংশ নিতেন। করোনা টেস্ট প্রতারণা নিয়ে সাহেদের বিতর্কিত কাণ্ডে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে সে নয় দিন আত্মগোপনে ছিল।

প্রসঙ্গত, সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগে ৬ জুলাই র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।

গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করে। ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র‍্যাব।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬