ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার শুরু

১৯ জুলাই ২০২০, ০৮:৪৪ PM
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার কার্যক্রম জেরুজালেম জেলা আদালতে পুনরায় শুরু হয়েছে। ঘুষ জালিয়াতির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন তিনি।

আজ রবিবার ফের প্রধানমন্ত্রীর বিচারের কাজ শুরু হয়। দ্বিতীয় এই শুনানিতে নেতানিয়াহু ও অন্যান্য আসামির উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। তবে তদন্তের বিষয় অধ্যয়নের জন্য তারা আইনজীবীদের অতিরিক্ত সময়ের দিকেই গুরুত্ব দিয়েছেন।

শুনানিতে নেতানিয়াহুর আইনজীবী ইয়োসি সেগেভ বিচারের শুরুতে করোনাভাইরাসের কারণে স্থগিতাদেশ চান। তিনি বিচারকদের বলেন, ‘মাস্ক পরিহিত অবস্থায় আমরা কোনো সাক্ষীদের তদন্ত করতে পারি না।’

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে এ বছরের মে মাসে মামলাটি দায়ের করা হয়। নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক কভারেজ দিতে একটি গণমাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তসরুপেরও অভিযোগ রয়েছে।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

এদিকে প্রণোদনার দাবিতে দেশটিতে করোনাভাইরাসের প্রদুর্ভাবে বেকার হয়ে যাওয়া লোকজনের আন্দোলন চলছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ২৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬