লাইভ খবর পড়তে গিয়ে দাঁত খুলে বেরিয়ে এল পাঠিকার (ভিডিও)

১৯ জুলাই ২০২০, ০৮:৫১ AM

© বিবিসি

টিভিতে লাইভ অনুষ্ঠানের সময় অনেক অঘটনই ঘটতে পারে। কারিগরি ত্রুটি, অনুষ্ঠানের অতিথি নিয়ে বিভ্রাট। এছাড়া লাইভ সম্প্রচারে যেহেতু দ্বিতীয়বার রেকর্ডিং করার সুযোগ নেই, তাই যা ঘটে গেছে তা সংশোধনের সুযোগের অভাবও রয়েছে।

কিন্তু ইউক্রেনের সংবাদ পাঠিকা মারিচকা পাদালকোর এই সপ্তাহে লাইভ ক্যামেরার সামনে এক অভিনব সঙ্কটে পড়ে গেলেন। খবর পড়তে পড়তে হঠাৎ তার সামনের একটা দাঁত খুলে বেরিয়ে এল। কিন্তু পেশাদার সংবাদ পাঠিকা চট করে দাঁতটা লুফে নিলেন হাতের মুঠোয় এবং সংবাদ পাঠ চালিয়ে গেলেন।

‘বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ব্যাপারটা কেউ ধরতে পারেনি। কিন্তু ঘটনাটা আমার দর্শকদের শ্যেন দৃষ্টি এড়ায়নি। তারা ঠিক ধরে ফেলেছেন,’ মারিচকা পাদালকো ইনস্টাগ্রামে তার দাঁত বেরিয়ে আসার ভিডিওর নিচে এই মন্তব্য করেছেন।

পাদালকো জানিয়েছেন, বছর দশেক আগে একটা দুর্ঘটনায় তার সামনের দাঁতটা দুর্বল হয়ে যায়। তার মেয়ে ধাতুর তৈরি একটা ঘড়ি ঘোরাতে গিয়ে সেটা হঠাৎ তার দাঁতে এসে লাগে। দাঁতটা সারানোর জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হয়ে ওঠেনি- জানান মারিচকা পাদালকো।

টিভি চ্যানেল তাদের প্রথামাফিক প্রথমে তার ওই সংবাদ পাঠের ভিডিও ইউটিউবে পোস্ট করতে চায়নি। কিন্তু পাদালকো বলেন, এই ঘটনা দেখে দর্শকরা যে পরিমাণ সহানুভূতি ও সমর্থন তাকে জানিয়েছেন তাতে তিনি অভিভূত।

তিনি বলেছেন, ‘যে কোন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই বড় কথা।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। সূত্র: বিবিসি বাংলা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬