বুদ্ধ মূর্তি গুঁড়িয়ে দিল পাকিস্তান

১৮ জুলাই ২০২০, ১১:৩৩ PM

© সংগৃহীত

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি তৈরির জন্য ভিত খুড়তে গিয়ে মাটির তলায় একটি বুদ্ধ মূর্তি খুঁজে পাওয়া যায়। আর সেই মূর্তিই ভেঙে ফেলেছে দেশটির নির্মাণ শ্রমিকরা। আজ শনিবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, খাইবার পাখতুনখোয়া জেলার মর্দনে তখত ভাই এলাকায় পাওয়া যায় সেই মূর্তি। এই মূর্তি ইসলাম বিরোধী বলে তারা সেটিকে ধ্বংস করে দিয়েছেন।

অভিযোগ রয়েছে, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টর কোনো এক স্থানীয় মৌলভীর পরামর্শে এই কাজ করেছেন। মৌলবীর বক্তব্য, ওই মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, ফলে ভয় পেয়ে কন্ট্রাক্টর মূর্তিটি ধ্বংস করে দিয়েছে।

পাকিস্তান আর্কিওলজি বিভাগের ডিরেক্টর আবদুল সামাদ বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। কোন অঞ্চলে এই তাণ্ডব হয়েছে সেটি ভিডিও দেখে শনাক্ত করা হবে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close