কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা

১৮ জুলাই ২০২০, ০৬:৩৩ PM

© সংগৃহীত

দুই দেশের সীমান্তে লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেয়ার পর দুই কোরিয়ার সম্পর্ক আরো অবনতি হয়েছে। আর এজন্য উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের বোনকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর শুক্রবার জানিয়েছে, এ মামলার দায়িত্ব নেবে সরকার। তবে কিম জং-উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শরু করবে কিনা তা এখনো পরিষ্কার করা হয়নি।

এদিকে, উত্তেজনা বাড়িয়ে এ মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে।

সীমান্তের ওপার থেকে উত্তর কোরিয়াবিরোধী লিফলেট, বেলুনবার্তা পাঠানো বন্ধ না হলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করে সম্প্রতি কিম ইয়ো-জং বিবৃতি দিয়েছিলেন। এমনকি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে হুমকিও দেন তিনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬