করোনা ভ্যাকসিন হ্যাকের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

১৭ জুলাই ২০২০, ০১:১৬ PM

© প্রতীকী ছবি

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এর ভ্যাকসিন নিয়ে দিনরাত কাজ করছেন গবেষকরা। এবার সেই গবেষণার তথ্য হ্যাক করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ভ্যাকসিন গবেষণায় কাজ করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা এ অভিযোগ তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনায় বিশ্বে প্রায় পাঁচ লাখ ৮৮ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমিতের সংখ্যা প্রায় এক কোটি ৩৭ লাখ। গত বছর থেকে ভাইরাসের কারণে বেসামাল হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। গবেষকরা এর থেকে পরিত্রাণে ভ্যাকসিনের অপেক্ষা করছেন।

এর মধ্যে বৃহস্পতিবার সুখবর দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষকেদের তৈরি একটি ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপে করোনার বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতা দেখিয়েছে। এ ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এপিটি২৯ নামের দল ব্রিটিশ পরীক্ষাগারগুলোয় সাইবার হামলা চালাতে শুরু করে। তারা গবেষণার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এজন্য তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার অংশবিশেষের কাজ বলে অভিযোগ করেছেন। এটি প্রায় নিশ্চিত বলেও দাবি করেছেন তারা। তবে মস্কো সে অভিযোগ অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘হামলার সঙ্গে রাশিয়ার সম্পর্ক নেই।’

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬