পুরো বিশ্বের জন্য করোনার টিকা তৈরিতে সক্ষম ভারত: বিল গেটস

১৭ জুলাই ২০২০, ১০:৫০ AM

© ফাইল ফটো

ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো পুরো বিশ্বের জন্য করোনার ভ্যাকসিন তৈরি করতে সক্ষম বলে জানালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, ভারতে এর মধ্যেই করোনা ভ্যাকসিনের অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। তাদের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও খুব ভালো কাজ করছে। সাম্প্রতি করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ শীর্ষক এক ডকুমেন্টারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন বিল গেটস। সেখানে তিনি বলেছিলেন, করোনা সংকট মোকাবিলায় ভারতের ভূমিকা প্রশংসনীয়। লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হোক বা ভ্যাকসিনের গবেষণা, সবক্ষেত্রেই ভালভাবে কাজ করছে ভারত।

করোনা পরিস্থিতিতে ভাইরাস মোকাবেলায় ভারতের ভূমিকা নিয়ে তৈরি ডকুমেন্টারিতে বিল গেটস বলেন, মহামারি মোকাবিলা করা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। বড় একটি দেশ ভারত। তাদের বিপুল জনসংখ্যার মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো সহজ ব্যাপার ছিল না। এই কাজ দক্ষতার সঙ্গেই করেছে বা করার চেষ্টা করছে তারা।

বিল গেটস বলেন, ভারতে যে পরিমাণ ভ্যাকসিন ও ওষুধ তৈরি হয়, বিশ্বের কোনও দেশে তেমনটা হয় না। তিনি বলেন, আমি অভিভূত যে, ভারত শুধু নিজের কথাই ভাবছে না। সারাবিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। এভাবে সংহতির পথে চললেই এই মহামারি ঠেকানো সম্ভব হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬