মাই লর্ড’র বদলে স্যার ডাকতে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

১৭ জুলাই ২০২০, ০৯:৫৪ AM

© ফাইল ফটো

এখন থেকে প্রধান বিচারপতিকে মাই লর্ড নয় বরং স্যার বলতে নির্দেশ দিয়েছে ভারতের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন। গতকাল বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এমনই এক নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। খবর এনডিটিভি’র।

নির্দেশে বলা হয়েছে, এখন থেকে মাই লর্ডের বদলে স্যার ব্যবহার করা যাবে। সম্বোধনের ঔপনিবেশিক সংস্কৃতির মানসিকতার পরিবর্তে এবার মাই লর্ড, ইয়োর অনার বা লর্ডশিপের বদলে স্যার বলা যাবে।

নির্দেশে আরও বলা হয়, “প্রধান বিচারপতি ইচ্ছাপ্রকাশ করেছেন এখন থেকে জেলা বিচার সভা এবং মহামান্য হাইকোর্টের কর্মকর্তারা তাকে মাই লর্ড না বলে স্যার বলুক।”

এর আগে এই মাই লর্ড বা লর্ডশিপ বাতিলের দাবি নিয়ে ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি শরদ অরবিন্দ বোবদের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছিলেন, বিচারপতিদের লর্ড, লর্ডশিপ বা ইয়োর অনার বলে সম্বোধন বাধ্যতামূলক নয়। বিচারপতিদের সম্মান জানাতে স্যার বলা যেতে পারে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬