গরুর দুধ-গোমূত্র খাই তাই ভাল থাকি: ভারতের সাংসদ

১৬ জুলাই ২০২০, ০৯:০৮ PM
দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

ভারতের রাজনৈতিক দল বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেছেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি, তার সেবা করি। গাধারা এসব বুঝবে না।

আজ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মর্নিংওয়াকে বের হন বিজেপি রাজ্য সভাপতি তার দলীয় কর্মীদের এসব কথা বলেন।

প্রাতঃভ্রমণ শেষে তাঁর সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় দলীয় কর্মীরা। সেই সময়েই করোনা পরিস্থিতি নিয়ে মহিলা কর্মীদের উদ্দেশ্যে দিলীপ বলেন, গোলমরিচ, তুলসী পাতা, মধু- সব দিয়ে ভাল করে নাড়া বানান। জলে গুলে ভাল করে ফুটিয়ে সবাইকে খাওয়ান। কোনও রোগ ধরবে না। আয়ুর্বেদ ছাড়া একে রোখা যাবে না। বাড়ির কেউ খেতে না চাইলে তাকে দুপুরের ভাত দেবেন না।

শুধু নিজের বা দলীয় কর্মী নন, সাংবাদিকদের স্বাস্থ্যের বিষয়েও সচেতন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, আমি মর্নিং ওয়াকে বের হলে সাংবাদিকরাও থাকেন। আমি তাঁদের কাঁচা হলুদ, কাঁচা আদা দেই। অনেকে খেতে চান না। পালিয়ে যান। তাঁকে বলি, না খেলে বাইট দেব না। শেষে খেয়ে নেন। এই ভাবেই খাওয়াতে হবে। রোগ রুখতে এছাড়া কোনও রাস্তা নেই।”

গোমূত্র পানের উপকারিতা তুলে ধরে দিলীপ বলেন, দিদিমণির ভাইয়েরা বলছে এসব চলবে না। আমরা বলছি এসবই চলবে। তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬