পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিমকে অনুসরণ করতেন ওবামাও!

১৬ জুলাই ২০২০, ০১:৪৭ PM

© ফাইল ফটো

বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম জনক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহর বেড়ে উঠা ও পড়াশুনা সব যুক্তরাষ্ট্রে। স্কুল পর্যায় থেকেই বিভিন্ন উদ্ভাবনের জন্য পরিচিতি পান তিনি। সে সুবাধে এ তথ্য প্রযুক্তি উদ্যোক্তা অল্প বয়সেই হয়ে যান মিলিয়নেয়ার। তাকে টুইটারে অনুসরণ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

এই তরুণ উদ্যোক্তার খুন হওয়ার ঘটনা ঘটে। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার শহরের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমের টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে জানায় নিউইয়র্কের পুলিশ।

ফাহিম সালেহ ‘পাঠাও’-এর মতো একই ভাবনায় প্রতিষ্ঠিত নাইজেরিয়ায় রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘গোকাডা’র প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬