ভারতে নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ!

১৫ জুলাই ২০২০, ০৯:৫০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় মৃতদের তথ্য গোপন করতে রোগীদের লাশ গঙ্গা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

দেশটির বিভন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, ভারতে চলমান লকডাউনে করোনা রোগীদের লাশ নিয়ে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠেছে। করোনায় মৃতদের তথ্য গোপন করতে একাধিক দেহ গঙ্গা নদীতে ফেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে দেখা গেছে, পাটনার গঙ্গায় নৌকা করে এনে ফেলে দেয়া হচ্ছে একাধিক লাশ। যদিও ওই লাশগুলো করোনা আক্রান্তদেরই কিনা, তা নিয়ে কোনো প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।

ছবিতে দেখা গেছে, নীল প্লাস্টিকে মোড়া লাশ গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে। বিহারের বিরোধীদের দাবি, ওই লাশ করোনা আক্রান্তেরই। রাজ্যের করোনা পরিস্থিতি গোপন করতেই এমন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

গঙ্গায় লাশ ফেলে দেয়ার ছবিগুলো তুলেছিলেন ‘হিন্দুস্থান টাইমস’-এর ফটোসাংবাদিক পারওয়াজ খান। তিনি জানিয়েছেন, ‘আমি ৭ জুলাই কালীঘাটে গিয়েছিলাম গঙ্গার পানিস্তরের ছবি তুলতে। দুপুর নাগাদ আমি স্পষ্টতই দেখতে পাই, তিনজন মানুষ গঙ্গায় লাশ ছুড়ে ফেলছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারব না, ওই দেহ করোনা আক্রান্তেরই।’

তবে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গের পর এবার বিহারেও করোনায় আক্রান্ত মৃতদের লাশ লাশ নিয়ে নানা প্রশ্ন উঠলো।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬