কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, একদিনে হবে ৪ ম্যাচ

১৫ জুলাই ২০২০, ০৮:১৬ PM

© ফাইল ফটো

২০২২ সালের কাতার কাতার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এই বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। কাতারের স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

আজ বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে ফিফা।

সূচি অনুযায়ী ২০২২ সালের ২১ নভেম্বর টুর্নামেন্ট শুরু হবে । ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।

কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬