মালয়েশিয়ায় সীমিত পরিসরে স্কুল খোলার অনুমতি

১৫ জুলাই ২০২০, ০৮:৩৮ PM

© সংগৃহীত

প্রায় চারমাস পর স্কুলে ফিরতে শুরু করেছে মালয়েশিয়ার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। দেশটিতে সীমিত পরিসরে স্কুল খোলার অনুমতি দিয়েছে সরকার। সারাদেশে করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের মাঝামাঝি থেকেই করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে লকডাউন জারি করা হয়। কয়েক মাস ধরে স্কুলে যেতে না পারায় বাধ্য হয়ে বাড়িতে বসে পড়াশোনা করছিল শিক্ষার্থীরা।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭২৯। এর মধ্যে মারা গেছে ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৫২৪ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে গেছে। অপরদিকে দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৩টি। এছাড়া ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাদজি মোহাম্মদ জিদিনে জানিয়েছেন, নতুন করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close