করোনায় ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

১৫ জুলাই ২০২০, ০৩:১১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে এটি ছেড়েছেন।

১০ হাজার মানুষের ওপর ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরও ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে বলে ওই জরিপে উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলছেন। ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে বিশেষজ্ঞরা করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬