লকডাউনে বিয়ে, এক মাসের মধ্যেই করোনায় প্রাণ গেল শিক্ষিকার

১৫ জুলাই ২০২০, ০৮:৪২ AM

© সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতির লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব, মাস্ক সবকিছু মেনেই বিয়ে করেছিলেন। এদিকে বিয়ের মাত্র এক মাসের মধ্যেই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের হুগলির চন্দননগরের সৌমি সাহা নামে এক স্কুলশিক্ষিকার। গতকাল মঙ্গলবার বিকেলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। চিকিৎসার জন্য গত কয়েক দিন আগে চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাষকষ্টের জন্য তাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে গত শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পর তাকে করোনা চিকিৎসার জন্য শ্রীরামপুরের শ্রমজিবী হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই শিক্ষিকার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দননগর মুন্সিপুকুর এলাকার বাসিন্দা বছর চৌত্রিশের এই শিক্ষিকা পোলবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গত ১৪ জুন চন্দনগরেরই যুবক প্রসূন ঘটকের সঙ্গে বিয়ে হয় তার। প্রসূন কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬