সাগরে দুই সাঁতারুকে বাঁচিয়ে ডুবে মৃত্যু তরুণের

১৩ জুলাই ২০২০, ০৩:৩৮ PM

© সংগৃহীত

সাগরে ডুবে যাওয়া দুই সাঁতারুকে বাঁচিয়ে নিজে না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্কে ব্রুকলিনের সদ্য স্কুল গ্র্যাজুয়েট ১৮ বছর বয়সী জালান এলস্টন। গত ১০ জুলাই নিউজার্সির ভেন্টর শহরের নিকটবর্তী সমুদ্রসৈকতে এই ঘটনা ঘটে।

এর আগে দুই বন্ধুসহ সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন জালান। এ সময় সাগরে দুজন সাঁতারু ডুবে যাচ্ছিলেন। তাঁরা সাহায্যের জন্য চিৎকার করলে জালান তাঁদের বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়েন। ডুবন্ত দুজনকে তীরের দিকে ঠেলে দিয়ে তাঁদের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও নিজে আর ফিরতে পারেননি। নিখোঁজ হন তিনি। বেঁচে যাওয়া এক সাঁতারু ৯১১ নম্বরে কল করলে কোস্ট গার্ড তাঁকে উদ্ধারে অভিযান চালায়।

ভেন্টর শহরের পুলিশপ্রধান ডাগ বিয়াগি বলেন, এই ঘটনার ঠিক পরদিন আটলান্টিক শহরের কাছে সৈকতে জালানের মৃতদেহ উদ্ধার করা হয়।

জালানের বড় ভাই মার্ক বলেন, ‘আমার ভাই প্রাণবন্ত ও শক্তিশালী ছিল। বিপদগ্রস্ত যে কাউকে মানবিক সহায়তা দিতে তাঁর আগ্রহ ছিল অনেক। তার এই ত্যাগ আমরা পুরো পরিবার ভালোবাসা দিয়ে মনে রাখব।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬