আয়ু বাড়া‌নোর ওষুধ খুঁ‌জে পে‌য়ে‌ছেন বিজ্ঞানীরা!

১৩ জুলাই ২০২০, ০১:০০ PM

© ফাইল ফটো

দীর্ঘায়ু পাওয়ার আকাঙ্ক্ষা প্রায় সব মানুষেরই থাকে। এবার আয়ু বাড়া‌নোর ওষুধ খুঁ‌জে পে‌য়ে‌ছেন বিজ্ঞানীরা। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের বয়সবিষয়ক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব জেরোনটলোজির বরাত দিয়ে সাইন্স ডেইলির একটি প্রতিবেদন অনুসারে, গবেষণাটি করেছেন ‍যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের একদল গবেষক।

গবেষণা নিবন্ধে দাবি করা হয়, মিফেপ্রিস্টোন নামের একধরনের ওষুধ ব্যবহার করে গবেষকেরা দুটি ভিন্ন প্রজাতির প্রাণীতে আয়ু বাড়ার আভাস পেয়েছেন। কাজেই এর থেকে মানুষও উপকার পেতে পারে বলে তারা প্রত্যাশা করছেন।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের জীববিজ্ঞানের অধ্যাপক জন টাওয়ার। তিনি ও তার দল ড্রসোফিলা প্রজাতির নারী মাছি ও কেঁচো কৃমির ওপর ওষুধটি প্রয়োগ করেছেন। উভয় প্রজাতির ক্ষেত্রেই দেখা গেছে, যেসব নারী মাছি ও কৃমির শরীরে ওষুধটি প্রয়োগ করা হয়েছে, সেগুলো অন্যগুলোর তুলনায় বেশি আয়ু পেয়েছে।

জানা গেছে, ওষুধটি মাছি ও কৃমির ক্ষেত্রে মেফিপ্রিস্টোন প্রজননক্রিয়া কমিয়েছে। সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এনেছে। এসব প্রাণীর আয়ুও বেড়েছে। মানুষের ক্ষেত্রেও যে নারীরা ওষুধটি গ্রহণ করেন, তার প্রজনন ক্রিয়া কমে, সহজাত রোগপ্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আসে। এটুকু বলেই টাওয়ার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘তাহলে কী এই ওষুধ মানুষেরও আয়ু বাড়াবে? হয়তো।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬