হায়া সোফিয়ায় ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ

১৩ জুলাই ২০২০, ১২:৩০ PM

© ফাইল ফটো

তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত দেশটির বিখ্যাত জাদুঘর হায়া সোফিয়ায় আজান দেওয়া হয়েছে ৮৬ বছর পর। এর আগে ওই জাদুঘরটি মসজিদে রুপান্তর সংক্রান্ত ডিক্রিতে সই করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার বিখ্যাত এই হায়া সোফিয়া মসজিদে দুই জন ইমাম ও চার মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি আরাবাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১০ জুলাই) তুরস্কের সর্বোচ্চ আদালত হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের রায় দেয়। ধর্মবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী ২৪ জুলাই শুক্রবার থেকে তাতে নিয়মিত নামাজ শুরু হবে।

উল্লেখ্য, হায়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করে এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেয়। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আবার তা মসজিদ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।

 

সূত্র: তার্কিশ মিনিট

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬