আমেরিকার রণতরীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)

১৩ জুলাই ২০২০, ০৮:৫৬ AM

আমেরিকার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণের ফলে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।

ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও রোববার সকালে এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।

গণমাধ্যমে প্রকাশিতে ভিডিও ফুটেজে রণতরীটিতে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া অনেক উঁচুতে উঠে যেতে দেখা গেছে।

ইউএসএস বোনহোম রিচার্ড (ফাইল ছবি)

 

মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল।তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও কয়েকদিন ধরে জাহাজটিতে আগুন জ্বলতে থাকতে পারে বলে প্রেস টিভি জানিয়েছে।

অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করা হয়েছে। এছাড়া, রণতরীতে থাকা কোনো সেনা নিখোঁজ হননি বলেও মার্কিন নৌবাহিনী দাবি করেছে। (সূত্র: পার্সটুডে)

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬