কবরস্থান থেকে ভেসে আসছে, ‘আমি বেঁচে আছি, সাহায্য করুন’

১২ জুলাই ২০২০, ১০:১৫ PM

© সংগৃহীত

কবরস্থানের ভেতর থেকে ভেসে আসছে মানুষের আওয়াজ। অনেকটা ভুতুরে কাণ্ড শোনালেও এমনটাই ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তান্ডলিয়ানওয়ালার এলাকায়। এই ঘটনায় সেই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো ভয় কাজ করছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কবরের ভেতর থেকে মূলত একজন ব্যক্তিরই আওয়াজ ভেসে আসছে। সাহায্যের বার্তায় রীতিমতো আর্তনাদ করছেন সেই ব্যক্তি। কবরের ভেতর থেকে ওই ব্যক্তি বলছেন, ‘আমি এখনো বেঁচে আছি। সাহায্য করুন আমাকে।’ এই খবরের পর চাঞ্চল্য সৃষ্টি হতেই জানা যায়, কিছুদিন আগেই ধস নামার কারণে কবরের ভেতর পড়ে যান ওই ব্যক্তি।

খবরে আরো বলা হয়েছে, এক ব্যক্তির মৃত্যুর পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ওই কবরস্থানে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভূমিধসের কারণে কবরের ভেতরে আটকে পড়েন তিনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬