কন্যাসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

১২ জুলাই ২০২০, ০৪:২৪ PM

© ফাইল ফটো

শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য রায় বচ্চন। খবর আনন্দবাজার পত্রিকার।

গতকাল শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে রোববার (১২ জুলাই) ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যের লালারসের নমুনা পরীক্ষা করা হলে টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন। করোনা আক্রান্ত জানার পর পরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী বলিউডের এই কিংবদন্তী এই অভিনেতা।

সূত্র: আনন্দবাজার

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬