দ্বিতীয় বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক

১২ জুলাই ২০২০, ০১:৩৭ PM

© সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শনিবার (১১ জুলাই) ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্ত্রীর নাম উম্মে তামান্না।

এক ফেসবুক স্ট্যাটাসে নতুন অধ্যায়ের জন্য দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

এর আগে ২০১২ সালে নিজের খালাতো বোন সামিরা শারমীনের সঙ্গে বিবাহ হয়েছিলেন মোসাদ্দেক। তবে তাদের সংসারে ভাঙনের কথা ২০১৮ সালের আগস্টে প্রকাশ্যে আসে।

নির্যাতন এবং ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মোসাদ্দেকের বিরুদ্ধে সামিরা মামলা করেন। মামলায় তার মা পারুল বেগমকেও আসামি করা হয়। এতে দুই পরিবারের সম্পর্কের অবনতি হলে স্ত্রীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন মোসাদ্দেক।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬