অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনায় আক্রান্ত

১২ জুলাই ২০২০, ১০:১৪ AM

বি টাউনে ফের করোনার হানা। এবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। বলিউডের এই অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন, কোভিড সংক্রমণের কথা। ভারতীয়-আমেরিকান এই অভিনেত্রী মুহূর্তে হোম কোয়রান্টিনে রয়েছেন। টুইটে উল্লেখ করেছেন সে কথাও।

র‌্যাচেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউডও। পরিচালক বিরসা দাশগুপ্ত একটি টুইটে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। আরোগ্য চেয়ে টুইট করেছেন কস্টিইম ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ও।

র‌্যাচেল নিজের টুইটে প্রত্যেককে অনুরোধ করেছেন, তাঁর জন্য প্রার্থনা করতে। তিনি এখন সুস্থতার পথে, উল্লেখ করেছেন এ কথাও। গতকালই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ সংক্রমণের কথা জানা যায়। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তাঁর পরিবারের আরোগ্য কামনা করেছিলেন।

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র‌্যাচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে। খবর: আনন্দবাজার।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬