মন্দিরের লঙ্গরখানায় ৩৩ টন গম দান করলেন মুসলিমরা

১১ জুলাই ২০২০, ১১:১৮ PM

© সংগৃহীত

ভারতের পঞ্জাবে সঙ্গরুর জেলায় মালেরকোটলার মুসলিমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ৩৩ টন গম দান করেছেন। লঙ্গরখানায় মানুষের খাবার জন্য এই গম মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিক ভাবে এই গম তুলে দেন ‘শিখ-মুসলিম সাঁঝা মঞ্জ’র সভাপতি নাসির আখতার।

অশোক সিংহ গারচা নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার একটি টুইট করেছেন। ছবিটিতে যে তারিখ দেখা যাচ্ছে সেটিও শুক্রবারের। গম নিয়ে আসার প্রতিনিধিদের স্বর্ণ মন্দিরে অভ্যর্থনা জানান সেখানকার চিফ ম্যানেজার মুখতিয়ার সিংহ। তাঁদের হাতে সিরোপা এবং সাম্মানিক পোশাক তুলে দেওয়া হয়।

ছবির সঙ্গে পোস্টে অশোক লিখেছেন, এই গম দান করার কথা। আর ছবিতে দেখা যাচ্ছে, এক দল মুসলিম সম্প্রদায়ের মানুষ লঙ্গরখানায় বসে খাচ্ছেন। অশোক জানিয়েছেন, গম দান করতে আসা মুসলিম ভাইরা লঙ্গরখানায় অংশ নিয়েছেন। আর তাঁদের খাবার পরিবেশন করছেন শিখ সেবাদাররা।

ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়ে গেছে। ২৪ ঘণ্টারও কম সময়ে পোস্টটি ৪৫ হাজারের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে সমানে চলছে শেয়ার এবং কমেন্ট।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬