চিংড়িতে করোনা শনাক্ত, আমদানি নিষিদ্ধ করল চীন

১১ জুলাই ২০২০, ০৮:২৫ AM

© ফাইল ফটো

এবার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে হিমায়িত চিংড়ির প্যাকেটে। এরই মধ্যে ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। সাম্প্রতি বেইজিংয়ে ফ্রিজে রাখা খাদ্য-সামগ্রীতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর খাবারে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে চীন।

গতকাল শুক্রবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের কর্মকর্তা বাই কেক্সিন বলেন, ডালিয়ান এবং জিয়ামিন বন্দর থেকে সংগৃহীত হোয়াইটলেগ চিংড়ির প্যাকেটের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরের নমুনা এবং চিংড়ি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।

চীনা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য-সামগ্রী আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬