করোনায় আক্রান্ত অভিনেত্রী কোয়েল পরিবার

১০ জুলাই ২০২০, ০৮:৩৮ PM

© ফাইল ফটো

অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারে এবার করোনাভাইরাসের থাবা। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার নিজেই টুইট করে এ কথা জানান কোয়েল। তিনি লেখেন, “মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে”।

জানা গেছে, বেশকিছু দিন ধরে তার পরিবারের সদস্যদের মধ্যে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। দুই দিন আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা দেব। তিনি টুইট করে লিখেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। কোনও প্রয়োজন পড়লে বল। তোমাদের দ্রুত সুস্থতা কামনা করি।’

প্রসঙ্গত, বলিউডে কণিকা কাপুর থেকে প্রযোজক করিম মোরানি। একের পর এক সেলেবদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসছে। তবে টলিউডে এই প্রথম কোনও হাই প্রোফাইল পরিবারে করোনা থাবা বসাল। ফলে জোর জল্পনা শুরু হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close