আফ্রিদি ফাউন্ডেশনের লোগো নিয়ে ইংল্যান্ডে খেলবে পাকিস্তান

১০ জুলাই ২০২০, ০২:৫৭ PM

© সংগৃহীত

কভিড-১৯ এর প্রভাব পড়েছে পাকিস্তান জাতীয় দলে। ইংল্যান্ডে সিরিজ খেলতে ইতোমধ্যে সে দেশে পা রেখেছে পাকিস্তান। তবে এখনো স্পন্সর পায়নি তারা। স্পন্সর না পেলেও পুরো সিরিজ জুড়েই পাকিস্তানের জার্সিসহ সব জায়গায় দেখা মিলবে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই বিষয়টি জানিয়েছেন। টুইট বার্তায় আফ্রিডি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি পাকিস্তানের খেলার সরঞ্জামে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। আমরা পিসিবির চ্যারিটি পার্টনার। পিসিবিকে ধন্যবাদ জানাই এবং সফরে ছেলেদের শুভকামনা জানাচ্ছি।’

তবে আফ্রিডি ফাউন্ডেশনের লোগো ব্যবহারের বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে উপকৃত হচ্ছে কিনা সেটি এখনো জানা যায়নি। আফ্রিদির ফাউন্ডেশন দেশটির ক্রিকেট বোর্ডের দাতব্য সহযোগী সংস্থা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬