ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল

০৯ জুলাই ২০২০, ০৯:০৩ PM

© সংগৃহীত

নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে এমন অভিযোগে সে দেশে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন নেপালের কমিউনিস্ট পার্টির মুখপত্র এবং প্রাক্তন উপ প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা।

নেপালের সংবাদমাধ্যমে নারায়ন কাজি শ্রেষ্ঠা বলেন, নেপালের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যা সব সীমালঙ্ঘন করেছে। এই সমস্ত বিষয় দ্রুত বন্ধ হওয়া উচিৎ।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের এক কেবল অপারেটর জানিয়েছেন, তাঁদের সমস্ত ভারতীয় সংবাদমাধ্যম না দেখানোর জন্যে বলা হয়েছে। আর সেই নির্দেশ আসার পরেই আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে নেপালে সমস্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে গত কয়েকদিন ধরেই চীনের সঙ্গে সংঘাতের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।

তবে ভারতের সব চ্যানেল নেপালে বন্ধ করে দেওয়া নিয়ে এখনও ভারতের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬