পুড়িয়ে দেয়া হলো ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য (ভিডিও)

০৯ জুলাই ২০২০, ০৪:১২ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান স্লোভানিয়ার সেভনিকা শহরে তার নিজের আদলে তৈরি কাঠের ভাস্কর্যটি পুড়িয়ে দেয়া হয়েছে।

মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি জানান, মার্কিন স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই মেলানিয়া ট্রাম্পের ওই কাঠের ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়। ভাস্কর্য পুড়িয়ে দেয়ার পর ৫ তারিখে স্থানীয় পুলিশ সেটিকে সরিয়ে নেয়।

ভাস্কর্যটি তৈরিতে অর্থ দেন মার্কিন শিল্পী এ শিল্পী। এই ঘটনায় একটি মামলাও দায়ের করেছেন তিনি। ডাউনি জানিয়েছেন, অপরাধীকে খুঁজে পেলে তার সাক্ষাতকার নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হবে।

এদিকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্লোভানিয়া পুলিশ। পুলিশের মুখপাত্র আলেঙ্কা ড্রেনিক বলেন, ‘এখনো তদন্ত পুরোপুরি শেষ হয়নি। এর আগে গত জানুয়ারিতে স্লোভানিয়ার মোরাভচে শহরেও ট্রাম্পের আদলে তৈরি একটি ভাস্কর্য পুড়িয়ে ফেলা হয়েছিল’।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬