হংকংয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

০৯ জুলাই ২০২০, ০৮:০২ AM

© ফাইল ফটো

হংকংয়ে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনও ধরনের রাজনৈতিক স্লোগান, ক্লাস বয়কট, এমনকি রাজনৈতিক গানও গাইতে পারবেন না ছাত্র-ছাত্রীরা। বুধবার (৮ জুলাই) এ কথা জানিয়েছেন হংকংয়ের শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী কেভিন ইয়ুং বলেন, স্কুলগুলোকে অবশ্যই সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। তার কথায়, গ্লোরি টু হংকং গানটি মাসব্যাপী চলা অবৈধ সামাজিক-রাজনৈতিক ঘটনা ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত। স্কুলগুলোতে এটি গাওয়া বা প্রচার করা বন্ধ করতে হবে। এছাড়া, শিক্ষার্থীরা মানববন্ধন, স্লোগান দেয়া বা রাজনৈতিক বার্তা প্রচার করতে পারবে না।

এই নিষেধাজ্ঞা জারির আগে গত সপ্তাহে দেশটির সব লাইব্রেরি থেকে গণতন্ত্র সম্পর্কিত সব বই সরিয়ে নেয়া হয়েছে। কেউ এধরনের বই রাখলে তার জন্য কড়া সাজার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি বেইজিংয়ের পাস করা নতুন জাতীয় নিরাপত্তা আইন জারি হয়েছে হংকংয়ে। অনেকের মতে, এই আইনে হংকংয়ের সার্বভৌমত্ব এবং জনগণের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। নতুন আইন অনুসারে বুধবার থেকে হংকংয়ে চালু হয়েছে চীনের নতুন জাতীয় নিরাপত্তা অফিস।

গতবছর চীনের প্রস্তাবিত অপরাধী প্রত্যার্পণ বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হংকংয়ের হাজার হাজার মানুষ। এদের মধ্যে বেশিরভাগই ছিল বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী।

সেসময় আন্দোলনে সহিংসতার অভিযোগ গ্রেফতার করা হয় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীকে। ধীরে ধীরে প্রত্যার্পণবিরোধী এ বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী এবং গণতন্ত্রকামী আন্দোলনে। আন্দোলকারীরা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে ‘গ্লোরি টু হংকং’ গানটি।

সূত্র: বিবিসি

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬