ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে হার্ভাড বিশ্ববিদ্যালয়

০৮ জুলাই ২০২০, ০৯:২৬ PM

করোনাভাইরাসের মধ্যে যে সমস্ত বিদেশী শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছেন তাঁদের ভিসা বাতিলের সিদ্ধান্ত কয়েকদিন আগেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তার জেরেই এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজি (এমআইটি)।

আজ বুধবার বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা মামলায় গত ৬ জুলাই ট্রাম্প প্রশাসনের দেওয়া ঘোষণা স্থগিতের আবেদন জানানো হয়েছে। ওই ঘোষণাকে বেআইনি আখ্যা দেওয়া হয়েছে ওই আবেদনে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশুনা করছেন। তবে করোনাভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে এসব বিশ্ববিদ্যালয় যদি শুধু অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে এসব শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত ৬ জুলাই মার্কিন প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে শিক্ষার্থীদের হয় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অন্যথায় তাদের ফেরত পাঠানো হবে। ওই আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হার্ভাড বিশ্ববিদ্যালয় ও এমআইটি।

দেখুন: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মূলত আমেরিকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হচ্ছে। আর তার জেরেই এমআইটি ও হার্ভাড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালতে দাখিল করা নথিপত্রে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, তারা গত মার্চ থেকে মার্কিন স্বরাষ্ট্র দফতরের নীতির ওপর থেকে নির্ভর করে আসছে। ওই নীতিতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থান ও নতুন শিক্ষার্থীদের সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছে।

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence