১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দিচ্ছে না ইতালি

০৮ জুলাই ২০২০, ০৭:০২ PM

© ফাইল ফটো

ইতালির বিমানবন্দরে অবতরণকারী কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে ১২৫ বাংলাদেশিকে নামতে দেয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি যাত্রীরা প্লেনের মধ্যেই অবস্থান করছেন। বিমানটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরের পাঁচ নম্বর টার্মিনালে রয়েছে।

বুধবার (৮ জুলাই) ইতালির স্থানীয় গণমাধ্যম আইএল মেসেজারোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আইএল মেসেজারোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারওয়েজের ওই বিমানের ১২৫ বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিমানের ভেতর থেকেও তারা নামতে পারবেন না। তবে জরুরি মেডিক্যাল সেবার দরকার হলে বিমান থেকে নামার অনুমতি পাবেন তারা।

এর আগে অন্য একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬