সিউলের আকাশে ড্রোন লাইট শো!

০৮ জুলাই ২০২০, ০৩:২৫ PM

© সংগৃহীত

নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত সফল দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। করোনা যুদ্ধে সম্মুখভাগের কর্মীদের ধন্যবাদ জানাতে এবং নাগরিকদেরকে সুরক্ষা ব্যবস্থাগুলো সম্পর্কে সতর্ক করতে এবার ব্যতিক্রমধর্মী ড্রোন লাইট শো’র আয়োজন করেছে দেশটি।

দেশটির নাগরিকদেরকে সতর্ক করতেই রাজধানী সিউলের হান নদীর ওপর শুক্রবার ১০ মিনিটের এই ড্রোন লাইট শো’র আয়োজন করা হয়। নাগরিকদেরকে মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়গুলো এই শো এর মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়।

তিনশ ড্রোনের মাধ্যমে এই লাইট শো’র আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়। সম্মুখভাগের স্বাস্থ্য কর্মীদেরকে ধন্যবাদ দিতেই ব্যতিক্রমী এই আয়োজন।

এদিকে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় করোনাভাইরাস আবারও সক্রিয় হতে পার বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে জনগণের মনোবল বাড়াতে দক্ষিণ কোরিয়ার একটি ব্যতিক্রমী পদক্ষেপ এই ড্রোন লাইট শো।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬