বাতিল হয়ে গেছে এবারের এশিয়া কাপ!

০৮ জুলাই ২০২০, ১২:২৪ PM

© ফাইল ফটো

মহামারি করোনা প্রকোপের শুরু থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছিল এশিয়া কাপ হওয়া নিয়ে। অনেকটা অনিশ্চতের দিকেই ছিল এশিয়া কাপ। এবার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী সরাসরিই বলে দিলেন, বাতিল হয়ে গেছে এবারের এশিয়া কাপ!

সৌরভের ৪৮তম জন্মদিন উপলক্ষে আনন্দবাজার পত্রিকাকে তার দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেখানেই তার কাছে প্রশ্ন করা হয়েছিল−বিদেশে ফুটবল শুরু হয়েছে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু হচ্ছে আজ থেকে। কবে নাগাদ বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফের মাঠে দেখা যেতে পারে? এশিয়া কাপে?

জবাবে তিনি বলেছেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

তিনি আরও বলেছেন, ‘আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কিনা। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’

যদি আইপিএল হয়, তাহলে সেটি বিদেশে হবে কিনা এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, হতে পারে। আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়, তাহলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে।’

সেক্ষেত্রে বিদেশে হলে সম্ভাব্য বিকল্পের কথাও বলেছেন বিসিসিআই সভাপতি, ‘শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’

উল্লেখ্য, সূচি অনুযায়ী এশিয়া কাপ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। ৬ দলের এই টুর্নামেন্টটি এবার হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সংস্করণে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close