পাবজি’র পিছনে বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা ওড়ালো কিশোর

০৮ জুলাই ২০২০, ১০:২৩ AM

© সংগৃহীত

করোনা ভাইরাসের ভয়ঙ্কর হামলাও দমাতে পারেনি পাবজি (PUBG) খেলার নেশায় পাগলদের। বরং এই সময় পাবজি খেলার প্রবণতা যেন আরও বেড়ে গেছে। সেন্সর টাওয়ার নামে একটি সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বে এই মহামারীর সময়েও ভালোরকম আয় (PUBG Mobile Revenue) করেছে পাবজি মোবাইল (PUBG Mobile) গেম তৈরির সংস্থাটি।

এবার জনপ্রিয় গেম পাবজি খেলতে গিয়ে বাবাকে পথে বসিয়েছেন এক কিশোর। ছেলের কাছে বাবার তিনটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য থাকায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন বাবা। ১৭ বছর বয়সী ভারতে পাঞ্জাবের ওই কিশোর, জনপ্রিয় গেমটি খেলার সময় বিভিন্ন পেড অ্যাপ্লিকেশন নিয়ে এবং গেম আপগ্রেড করতে ১৬ লাখ টাকা খরচ করেছে।

ওই কিশোর তার মায়ের ফোন থেকে পাবজি খেলতো। ছেলের হাতে দীর্ঘসময় ফোন দেখে মা বকাবকি করলে, পড়াশোনার জন্য তাকে দীর্ঘসময় মোবাইল ব্যবহার করতে হচ্ছে বলে সে জানাতো। যদিও সে ওই সময় তার বন্ধুদের সাথে পাবজি খেলতো।

অ্যাপ্লিকেশন কেনার পাশাপাশি, গেমটি খেলতে গিয়ে সে টিমমেটদের জন্য আপগ্রেডও কিনেছিল বলে জানা গেছে। যদিও সে কোনোদিন বাবা-মাকে গেম খেলার জন্য অর্থ খরচের কথা জানায়নি। এমনকি ফোনে ব্যাংক থেকে মেসেজ এলে সে সেগুলো ডিলিট করে দিত। তবে ব্যাংকের বই আপডেট করার পর তার বাবা মা ১৬ লাখ টাকার হিসেব বুঝতে পারেন।

ওই কিশোরের বাবা একজন সরকারি চাকুরীজীবী। সে ছেলের ভবিষ্যৎ ও চিকিৎসার জন্য ওই টাকা জমিয়ে রেখেছিলো। কিশোর যখন পাবজি খেলতো তখন তার বাবার পোস্টিং অন্য জায়গায় ছিল। জানাজানি হওয়ার পর ওই কিশোরের পরিবার পুলিশের কাছে সাহায্য চাইলেও, পুলিশ তাদের কোনো সাহায্য করতে পারেনি। কারণ গেম কোম্পানি ভুলভাবে কোনো অর্থ নেয়নি।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬