নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

০৮ জুলাই ২০২০, ০৯:৫৬ AM

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ মোট ২১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। বাকি ৬৭ জন পাকিস্তানের নাগরিক।

উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৬৩ জনই অপ্রাপ্তবয়ষ্ক। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) মধ্যরাতে গ্রীস সীমান্তে নর্থ মেসিডোনিয়ার গেভগেলিজা শহর থেকে উদ্ধার করা হয় তাদের। ট্রাকে গাদাগাদি করে তারা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

অভিবাসীদের গ্রিসে ফেরত পাঠাতে সীমান্তের একটি ট্রানজিট আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে, গত মাসে নর্থ মেসিডোনিয়া থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

 

সূত্র: আল জাজিরা

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬