শিগগিরই খুলে দেয়া হচ্ছে কাবা শরীফ

০৫ জুলাই ২০২০, ০৯:০৩ PM

© ফাইল ফটো

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও কাবা শরিফ সবার জন্য খুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। ভিড় নিয়ন্ত্রণ করে শিগগিরই কাবা শরিফের আংশিক জায়গা দর্শনার্থী, তাওয়াফকারী ও নামাজিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সিএন নিউজের খবর

শিগগিরই উন্মুক্ত হলেও শুধুমাত্র শুক্রবার মক্কার মসজিদে হারাম ও কাবার নিকটবর্তী অঞ্চলগুলো দর্শনার্থীদের জন্য নিয়ন্ত্রিত (বন্ধ) থাকবে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য আল-আরাবিয়া জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করেই মসজিদে হারাম ও কাবা শরিফ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ জন্য সৌদি কর্তৃপক্ষ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো হচ্ছে, মসজিদুল হারাম ও কাবা শরিফের নির্ধারিত ৪০ শতাংশ জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে। নামাজ ও তাওয়াফে অংশগ্রহণের জন্য ‘তাওয়াক্কালনা অ্যাপ’র মাধ্যমে মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ জেনে নিতে পারবে।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ১৫ জুনের পরে সৌদি সরকার থেকে হজের বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি দেশটির সরকার। ফলে বাংলাদেশ সরকারও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close