গাড়িচাপায় মানুষ মেরে কুশল মেন্ডিস গ্রেপ্তার

০৫ জুলাই ২০২০, ০৩:৪৩ PM

© ফাইল ফটো

গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার কুশল মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (৫ জুলাই) ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, মেন্ডিস যে সাইকেলটিতে আঘাত করেন সেটি চালাচ্ছিলেন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেন্ডিসকে আজই আদালতে হাজির করা হবে।

২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২৯৯৫ রান তাঁর, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা মেন্ডিস করোনাভাইরাসজনিত লকডাউন শেষে শুরু হওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পে ছিলেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬