ইইউ সীমান্ত খুলছে ১৪ দেশের জন্য, তালিকায় নেই যুক্তরাষ্ট্র

৩০ জুন ২০২০, ০৮:২৪ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বন্ধ থাকলেও এবার বুধবার অর্থাৎ ১ জুলাই থেকে জোটের বাইরের ১৪টি ‘নিরাপদ’ দেশের জন্য নিজেদের সীমান্ত পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে। দু’জন ইইউ কূটনীতিক মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ খবর জানিয়ে বলেছেন, প্রস্তাবিত তালিকায় নাম না থাকা দেশগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র।

করোনা সংক্রমণে আপাতত নিরাপদ হিসেবে বিবেচিত ১৫টি দেশের নাগরিকরা ইইউ জোটভূক্ত দেশগুলোয় বুধবার থেকে ভ্রমণের সুযোগ পাবেন। এদিকে এই তালিকার বাইরে যুক্তরাষ্ট্র, ভারত কিংবা ব্রাজিলের মতো দেশও। চীনের পর মহামারির কেন্দ্র হয়ে উঠলে জোটের বাইরের এমনকি ইইউভূক্ত দেশগুলোর জন্য এই সীমান্ত বন্ধ ছিল।

আগামী ১ জুলাই থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য নিজেদের সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ। সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়া খসড়া তালিকায় বলা হয় অন্তত ৫৪টি দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিতে পারে ইইউ। তবে গতকাল সোমবার প্রকাশ করা চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ১৪টি দেশের নাগরিকদের।

ইইউ’র ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে নিরাপদ বলে বিবেচিত হওয়া ১৪টি দেশের নাগরিকেরা ১ জুলাই থেকে ইইউ দেশগুলোতে ভ্রমণ করতে পারবে। এগুলো হলো আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টিনিগ্রো, মরক্কো, নিউ জিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া এবং উরুগুয়ে। তবে এই তালিকায় সংশোধনী আসতে পারে বলেও জানানো হয়েছে।

ওই ঘোষণায় বলা হয়েছে, এই তালিকায় চীনকে যুক্ত করতে প্রস্তুত রয়েছে ইইউ। চীন সরকার যদি ইইউ নাগরিকদের জন্য পারস্পারিক ভ্রমণ চুক্তিতে রাজি হয় তাহলেই কেবল ওই তালিকায় তাদের যুক্ত করা হবে।

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence