স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ পুরস্কার পেল ভূমি মন্ত্রণালয়

০৫ জুন ২০২০, ১০:২৬ AM

© ফাইল ফটো

‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের পুরস্কার পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে একটি চিঠির মাধ্যমে এ পুরস্কারের কথা জানানো হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি-জেনারেল লিউ ঝেনমিনের লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘দেশের মানুষের স্বার্থে মন্ত্রণালয়টির অসামান্য অর্জন শ্রেষ্ঠত্বের দাবি রাখে। আমার দৃঢ় বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ আপনার দেশে জনপ্রশাসনের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। প্রকৃতপক্ষে, এই কাজ জনসেবায় ব্রতী হতে অন্যান্যদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে।’’

পুরস্কার জয়ের এই চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ‘‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ ধরনের সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগেরই ফসল। ’’ অসামান্য এই অর্জনের জন্য ভূমি মন্ত্রণালয়কে অভিনন্দন জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬