ইসরায়েলের হাতে গ্রেফতার আল-আকসা মসজিদের খতিব

৩০ মে ২০২০, ০৭:৪৪ PM
ইকরিমা সাবরি

ইকরিমা সাবরি © ফাইল ফটো

আল-আকসা মসজিদের খতিব ও সুপ্রিম ইসলামিক ইসলামিক কাউন্সিলের সভাপতি শেখ ইকরিমা সাবরিকে গ্রেফতার করেছে ইসরায়েল। শনিবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর। এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি নাগরিকদের প্রবেশে বাধা দেয়।

জানা গেছে, ইসরায়েলি বাহিনী এর আগেও বেশ কয়েকবার শেখ সাবরির বাড়িতে অভিযান চালিয়েছে এবং আল-আকসা মসজিদ থেকে বের করে দিয়েছে।

ইসরায়েলের অভিযোগ, ‘ইকরিমা সাবরি মসজিদে নামাজ পড়তে মুসল্লিদের উসকানি দিয়েছেন।’

এর আগে আল-আকসা মসজিদে নামাজে ইসরায়েলি বিধিনিষেধ প্রত্যাখ্যান করে আসছিলেন শেখ সাবরি। তিনি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামীতে যেকোনও ধরনের হুমকি থেকে আল-আকসা মসজিদকে রক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে।

৭৯ বছরের শেখ সাবরির জন্ম কালকিলাতে। তিনি আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬