নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার

দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় স্বামীকে হত্যার দায়ে রুবিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার কলমাকান্দার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আর নিহত রক্কু মিয়া (৩৫) পূর্বধলা উপজেলা লেটিরকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার, স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রুক্কু মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের দুটি মেয়েসন্তান আছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রুক্কু মিয়া ২০২০ সালের শেষে দিকে পরিবার নিয়ে গাজীপুরে চলে যান। সেখানে পোশাক কারখানায় কাজ শুরু করেন। একপর্যায়ে রুবিনা গাজীপুরের ভাড়া বাসা ছেড়ে বাবার বাড়ি কৈলাটিতে চলে আসেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ১৪ মে ঈদের দিন রুকু মিয়া সন্তানদের দেখতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে অবস্থান করেন। পরদিন দিবাগত রাত একটার দিকে পূর্বপরিকল্পিতভাবে রুবিনা আক্তার তাঁর স্বামী রুকু মিয়াকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ​রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9