পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

২৪ মে ২০২০, ০৭:২৬ PM

© প্রতিকী ছবি

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার (২৫ মে) পালিত হবে ঈদুল ফিতর। আজ রবিবার (২৪ মে) সন্ধ্যায় খুলনা ও ফেনীতে চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।

এর আগে গতকাল শনিবার দেশের কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬